Saturday, April 4, 2026

অসুস্থ বাবা , সংসার সব সামলে শিখর ছুঁলেন পিয়ালি

Date:

Share post:

ফের বাঙালি মেয়ের এভারেস্ট(Everest)জয়। সঙ্গে আরও একটা রেকর্ড। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেন ছাড়াই (Without Oxygen)এভারেস্টের শিখর ছোঁয়া। এমন রেকর্ড ছুঁলেন চন্দননগরের পিয়ালি বসাক(Piyali Basak), দাবি তাঁর পরিবারের। আজ, রবিবার, সকাল পৌনে নটায় এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন পিয়ালি। এর আগে একাধিক বাঙালি মহিলা এভারেস্ট জয় করেছেন। তবে তাঁরা সকলেই অক্সিজেন সাপোর্ট বা সাপ্লিমেন্টারি অক্সিজেন নিয়ে জয় করেছেন।এবার পিয়ালি বসাক সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই এভারেস্টের শিখর ছুঁলেন।

পিয়ালির পরিবার জানাচ্ছে, ছোটবেলায় কিশলয় বইয়ে এভারেস্ট অভিযান পড়েছিল পিয়ালি তারপর থেকেই পাহাড়ের প্রতি অদম্য টান চন্দননগরের এই মেয়ের। তেনজিং নোরগের অভিযানের কাহিনীর মধ্যেই খুঁজে পেয়েছিলেন রোমাঞ্চ,  । সায় ছিল পরিবারেরও। মা-বাবার হাত ধরে ছয় বছর বয়স থেকেই ট্রেকিং শুরু। তারপর যতদিন গিয়েছে পাহাড়ের ওঠার নেশা আরও বেড়েছে। তার জন্য নেওয়া হচ্ছিল প্রস্তুতিও।

পাহাড় অভিযানে বিপদের মুখোমুখিও হয়েছেন পিয়ালি। ২০০০ সালে পয়লা আগস্ট অমরনাথ অভিযানে গিয়ে খুব কাছ থেকে জঙ্গি হামলার অভিজ্ঞতা হয়েছে। কেদারনাথে গিয়ে মেঘভাঙা বৃষ্টি-তুষারধস থেকে জীবন হাতে করে বেঁচে ফিরেছেন। একাধিক তীর্থযাত্রীকেও বাঁচিয়েছেন তিনি। অক্সিজেন ছাড়া শৃঙ্গজয় পিয়ালির কাছে নতুন নয়। পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেছেন অক্সিজেন ছাড়াই। ২০২১ সালের ১ অক্টোবর ছিল সেই দিন। তার আগে ২০১৮ সালে মানাসুলু জয় করেন।


অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করবেন এমন ইচ্ছা দীর্ঘদিন ধরেই ছিল পিয়ালির। ২০১৯ সালেও একবার চেষ্টা করেছিলেন। সেই বছর, ৮৪৩০ মিটার পর্যন্ত উঠে ফিরতে হয়েছিল তাঁকে। এবার সাফল্য এল। পর্বতারোহী ছাড়াও একাধিক পরিচয় রয়েছে পিয়ালির। চন্দননগরের কানাইলাল প্রাথমিক স্কুলে চাকরি করেন তিনি। নিজে খুব ভাল আঁকতে পারে,মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট, দেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন।আইস স্কেটিংয়ে রাজ্যের প্রথম মহিলা খেলোয়াড়। বাবা তপন বসাক অসুস্থ, তাঁর জন্য সময় বের করা, বাড়ির কাজ সব সামলেই সময় বের করেন পাহাড়ের জন্য। পাহাড়ে অভিযানের চড়তে গিয়ে ঋণ হয়েছে লক্ষ লক্ষ টাকা। তারপরেও হাল ছাড়েননি পিয়ালি। সেই অধ্যাবসায়েরই ফল মিলল আজ।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...