Thursday, May 14, 2026

গুগল ডুডলের এই পালোয়ানের নাম জানেন?

Date:

Share post:

রবিবার গুগল সার্চ খুললেই একটি ছবি ভেসে উঠছে। চাড্ডি পরা এক গুঁফো এক পালোয়ান হাতে গদা নিয়ে দাঁড়িয়ে।এই পালোয়ানকে চেনেন কী?শুধু দেশে নয়, বিদেশেও ছিলেন তিনি রীতিমত বিখ্যাত। ইনি হলেন গামা পালোয়ান। ১২০০ কেজি ওজনের পাথর উত্তোলন করে বিশ্বখ্যাত হন তিনি।পরাধীন ভারতের অন্যতম বিখ্যাত কুস্তিগীরের জন্ম বার্ষিকী পালন করছে গুগল ডুডল ।


আরও পড়ুন:Mimi Chakraborty: সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির


১৮৭৮ সালে অমৃতসরে জন্ম গামা পালোয়ানের। গামা পালোয়ানের আসল নাম গোলাম মোহাম্মদ বকশ বাট। ১৮৭৮ সালে পাঞ্জাবের অমৃতসরের জাবোয়াল গ্রামের এক কাশ্মীরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে গামা ৫০০ ডন ও ৫০০ বৈঠক দিতে পারতেন। ৫২ বছর যুক্ত ছিলেন কুস্তিগিরিতে। তবে আশ্চর্যের বিষয়, কখনও হারেননি তিনি! মাত্র ৫ ফুট ৮ ইঞ্চির গামার কাছে হারতে হয়েছিল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন রহিম বখশ সুলতানিওয়ালাকেও। চারবার তাঁরা মুখোমুখি হয়েছিলেন। প্রথম তিন ম্যাচ ড্র হলেও শেষ ম্যাচে বাজিমাত করেন গামা পালোয়ান।


১৮৮৮ সালে একটি বিশ্ব ব্যাপী অনুষ্ঠিত ডন বৈঠক প্রতিযোগিতায় সেরার শিরোপা জুটেছিল গামার মুকুটে। ১৯১০ সালে ওয়ার্ল্ড হেভিওয়েট খেতাব যেতেন গামা পালোয়ান। মাত্র ১০ বছর বয়স থেকেই নিজেকে এমনভাবে তৈরি করেছিলেন যা এক কথায় অভাবনীয়। গামা পালোয়ানের কায়দা, কৌশল দেখে চমকে গিয়েছিলেন স্বয়ং ব্রুস লিও। শোনা যায়, নিজের প্রশিক্ষণ রুটিনে গামা পালোয়ানের নানা কৌশল অন্তর্ভুক্ত করেছিলন ব্রুস লি।


গামার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে একটি হল ১৯০২ সালে ১,২০০-কেজির পাথর উত্তোলন! সেই পাথরটি এখন বরোদা মিউজিয়ামে রাখা আছে বলে শোনা যায়। এমনকি প্রিন্স অফ ওয়েলস গামাকে শ্রদ্ধা জানাতে একটি রুপোর গদা উপহার দিয়েছিলেন।আজ তাঁর জন্মবার্ষিকী পালন করছে গুগল।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...