Tuesday, April 7, 2026

India Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষণা করা হল ভারতীয় দল, দলে ফিরলেন দীনেশ কার্তিক

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজের জন‍্য ঘোষণা করা হল ভারতীয় দল (India Team)। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল ( Kl Rahul)। রাহুলের ডেপুটি হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। এদিকে আইপিএলে ( IPL)ভাল খেলার ফলে দলে এল একাধিক নতুন মুখ। আইপিএলে ভালো খেলার ফলে দলে ফিরলেন দীনেশ কার্তিকও। এই সিরিজে কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে।

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে উমরান মালিক। কাশ্মীরের এই পেসারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দলে জায়গা পেয়েছেন আবেশ খান এবং আর্শদিপ সিং। চোটের কারণে দলে নেই সূর্যকুমার যাদব।

আইপিএলে সেই ভাবে ছন্দে না থাকলেও দলে রয়েছেন ভেঙ্কটেশ আইয়র। স্পিনারদের মধ্যে দলে রয়েছেন যুজবেন্দ্র চ‍্যাহাল, কুলদীপ যাদব এবং অক্ষর প‍্যাটেল।

একনজরে ৎদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টি-২০; দল: কেএল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান, দীপক হুডা, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়র, যুজবেন্দ্র চ‍্যাহাল, কুলদীপ যাদব, অক্ষর প‍্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প‍্যাটেল, আবেশ খান, আর্শদিপ সিং এবং উমরান মালিক।

আরও পড়ুন:IPL 2022: তৈরি ২০২২ আইপিএল প্লে-অফের চারটি দল, একনজরে প্লে-অফের সময়সূচি

 

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...