Thursday, March 12, 2026

মহেশতলার গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন,কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই মহেশতলার গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চালায় বাহিনী। কী কারণে এই আগুন , তার কারণ এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন:অর্জুনের দলবদলের পরই বঙ্গ বিজেপিকে আত্মসমীক্ষার পরামর্শ দিলেন অনুপম



সোমবার সকাল ৯টায় আচমকায় মহেশতলার মোল্লার গেট খালপাড় এলাকার একটি গেঞ্জি কারখানা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।তড়িঘড়ি  খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দমকল কর্মীরা কারখানার ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।




আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও অগ্নিকাণ্ডের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। দলকল বাহিনীর প্রাথমিক অনুমান শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে এই আগুন লেগেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে কারখানাটি।

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...