Sunday, February 1, 2026

কোভিড আবহে ‘দুর্দান্ত পরিষেবা,’ আশাকর্মীদের সম্মান জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO

Date:

Share post:

কোভিড পরিস্থিতিতে (Covid Situation)’দুর্দান্ত পরিষেবা’দেওয়ার জন্য আশাকর্মীদের(Asha Worker)বিশেষ সম্মান জানাল বিশ্বস্বাস্থ্য সংস্থা( WHO)। অতিমারীকালে আপতকালীন পরিস্থিতিতে প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে চিকিৎসক এবং নার্স ছাড়া রয়েছেন দেশের স্বাস্থকর্মীরা। এই দেশের ১০ লক্ষ আশাকর্মী যাঁদের মধ্যে অন্যতম।

রবিবার বিশ্বস্বাস্থ্য সংস্থা সেই  ১০ লক্ষ আশাকর্মীকে সম্মান জানাল। এই প্রসঙ্গে, হু’র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, ‘‘কোভিড অতিমারি আবহে জনসাধারণকে সঠিক পথ দেখিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ১০ লক্ষ আশাকর্মীকে সম্মান জানানো হয়েছে। গ্রামে দারিদ্রসীমার নীচে থাকা মানুষরা যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পান, তা-ও নিশ্চিত করেন এই আশাকর্মীরাই।’’

WHO আয়েজিত ‘গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড’অনুষ্ঠানে এই বিশেষ সম্মান দেওয়া হল ভারতের আশাকর্মীদের। বিশ্ব স্বাস্থ্যের উন্নতি এবং আঞ্চলিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এদিন ছয়টি পুরস্কার ঘোষিত হয়।

আরও পড়ুন:“এই বেলা কখনওই শেষ হবে না” আমূলের কার্টুনে শ্রদ্ধার্ঘ্য- সৌমিত্র-স্বাতীলেখা জুটিকে

করোনাকালে দেশের আশাকর্মীরা গ্রামের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। করোনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ ছাড়াও কোনও পরিবারে কেউ করোনা আক্রান্ত হয়েছেন কি না, সেই আক্রান্তের অন্যকোনও শারীরিক সমস্যা দেখা গিয়েছে কি না সব কিছু নিয়ে কাজ করে গেছেন আশাকর্মীরা। করোনার টিকার গুরুত্ব বোঝাতে বিশেষ কর্মসূচি করেছেন তাঁরা। আশাকর্মীদের এই অবদানকে সম্মান জানালো WHO।




spot_img

Related articles

NRI-দের সুবিধা, সুরাহা নেই মধ্যবিত্তের: বাজেটে নতুন আয়কর আইন চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

মধ্যবিত্ত যে তিমিরে সেই তিমিরেই। NRI-দের মন পেতে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। বেনজিরভাবে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন...

সংসদে বাজেট পড়লেন নির্মলা, সেনসেক্স-নিফটি পড়ল হুড়মুড়িয়ে

এতটাই অন্তঃসারশূন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে তাঁর বাজেট পড়ার সময়ই শেয়ার বাজারে ধস নামল। যদিও...

পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

ভাষাতত্ত্ববিদ এবং 'অলচিকি' লিপির জনক, পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবস ১ ফেব্রুয়ারী। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)...

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...