Saturday, May 16, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের উপর শুল্ক ছাড়ের ব্যবস্থা করেছে। সোমবার নবান্নে তোপ দেগে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তুঘলকি শাসন চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যের বিষয়ে নাক গলাচ্ছে।বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে মোদি সরকারকে তোপ মমতার।
  • তৃণমূলের ফিরেই সাংগঠনিক দায়িত্ব পেলেন অর্জুন সিংহ। সোমবার টিটাগড়ে সাংগঠনিক বৈঠকে ডাকা হয়েছিল অর্জুনকে। সেখানেই বৈঠক শেষে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘোষণা করেন, অর্জুনকে এই দায়িত্ব দেওয়া হল।
  • রাজ্য পুলিশে অন্তত দু’হাজার মহিলা কনস্টেবল নিয়োগে সোমবার ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নের সাংবাদিক বৈঠকে সে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ফের জঙ্গলমহলকে পৃথক রাজ্য চেয়ে সরব বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।
  • মঙ্গলবার সিবিআই দফতরে তলব করা হয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। কিন্তু সোমবারই তাঁর আইনজীবী মারফত জানা গিয়েছে অসুস্থতার কারণে আজ নিজাম প্যালেসে হাজিরা দেবেন না অনুব্রত।
  • নিত্যপুজো হোক জ্ঞানবাপী মসজিদে পাওয়া শিবলিঙ্গের, বারাণসী আদালতে আবেদন হিন্দু পক্ষের
  • দেশজুড়ে মোদি সরকারের লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অসমে মিছিল এবং অনশনে কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই অসম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরার নেতৃত্বে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করেন নেতা-কর্মীরা।
  • পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর কাছে প্রাথমিক চিকিৎসার সুবিধা পৌঁছে আশা কর্মীরা প্রশংসনীয় কাজ করছেন। তাঁদের এই কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...