Wednesday, March 4, 2026

অতিমারি ছড়ায়নি এমন দেশগুলিতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সম্ভব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

করোনার মারণ খেলা পুরোপুরি শেষ হওয়ার আগের বিশ্বব্যাপী আতঙ্কের নয়া নাম হয়ে উঠেছে মাঙ্কিপক্স(Money pox)। ইউরোপ, আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়াতেও দেখা দিয়েছে এই রোগের প্রভাব। উদ্বেগ যখন প্রবল আকার ধারণ করেছে ঠিক তখন কিছুটা স্বস্তির বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হু-এর তরফে জানানো হয়েছে, অতিমারিতে আক্রান্ত নয় এরকম দেশগুলিতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যেতে পারে। পাশাপাশি এই দেশগুলিতে এক মানুষ থেকে অন্য মানুষে ভাইরাসের সংক্রমণও রোধ করা সম্ভব।

হু-র মাঙ্কিপক্স নিয়ে গবেষণার নেতৃত্বে থাকা মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, এখনও পর্যন্ত একশোর বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, আমরা পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারছি। মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলিতে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। আমরা এক মানুষ থেকে অন্য মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে চাই। অতিমারিতে আক্রান্ত নয় এমন দেশগুলিতে এটি করা সম্ভব। আমরা এমন পরিস্থিতিতে আছি যেখানে আমরা প্রাথমিক ভাবে এই রোগ সনাক্ত করে আক্রান্তদের বিচ্ছিন্নবাসে পাঠাতে পারি।

আরও পড়ুন:গণছুটির ডাক স্টেশন মাস্টারদের, বিঘ্নিত হতে পারে রেল পরিষেবা

এই রোগ সম্পর্কে ব্যাখ্যা দিয়ে মারিয়া বলেন, এক জন অন্য জনের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে, বিশেষ করে ত্বকের সংস্পর্শে এলে এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়াও এখনও পর্যন্ত যাঁরা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, তাঁদের অতীতে কোনও অন্য কঠিন রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস নেই বলেও তিনি জানিয়েছেন।




spot_img

Related articles

স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে

স্তন ক্যান্সারে আক্রান্ত ‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজ় খ্যাত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। ইতিমধ্যেই হয়েছে অস্ত্রোপচারও। বুধবার...

নাইট ব্যাটারের তাণ্ডবে লন্ডভন্ড প্রোটিয়া ব্রিগেড, ইডেন থেকেই ফাইনালে নিউজিল্যান্ড

ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের(T20 World Cup )ফাইনালে নিউজিল্যান্ড(New Zealand)। চোকার্স তকমা মুছতে ব্যর্থ...

ভোটার তালিকা থেকে নাম বাদ! মানসিক আঘাতে ৮ মৃত্যু, শোকের ছায়া ডেবরা-ভাঙড়ে 

ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের দুই প্রান্তে উঠে এল মর্মান্তিক ছবি। প্রশাসনিক...

শরীরের মধ্যে লোকেশন ট্র্যাকিং চিপ! খামেনেই নিকেশে ফিল্মি কায়দা আমেরিকার, ধন্দ

প্রভূত নিরাপত্তা ও গোপণীয়তার মধ্যে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে এত সহজে কীভাবে মেরে ফেলল ইজরায়েল। বিশ্বজুড়ে...