Monday, May 18, 2026

IPL: ইডেনে আইপিএলের ম‍্যাচ, বৃষ্টির পূর্বাভাস, একটিও বল না গড়ালে কী হবে ম‍্যাচের ভবিষ্যত?

Date:

Share post:

প্রায় দু’বছর পর ইডেনে (Eden) ফিরছে আইপিএল (IPL)। মঙ্গলবার আইপিএল প্লে-অফের প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্স (Gujrat Titans) মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajathan Royals)। আইপিএলের প্লে-অফ নিয়ে সাজসাজরব ক্রিকেটের নন্দনকাননে। কিন্তু এরই মধ‍্যে চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। হাওয়া অফিসের খবর অনুযায়ী আজ এবং আগামীকাল দেখা দিতে পারে কালবৈশাখীর দাপট। সেক্ষেত্রে ম‍্যাচের সময় যদি বৃষ্টি বাঁধা দেয়, তাহলে কী হবে?

আইপিএলের নিয়ম বলছে, যেহেতু আইপিএলের কোয়ালিফায়ার এবং এলিমিনেটরে কোনও রিজার্ভ ডে নেই, তাই সন্ধে সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত অপেক্ষা করা হবে ম‍্যাচটি আয়োজন করার জন‍্য। এর মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে। আর যদি এই সময়ের মধ্যে খেলা শুরু না করা যায়, তাহলে ওভার কমিয়ে খেলানোর চেষ্টা করা হবে। অন্তত পাঁচ ওভার করেও যাতে দু’দল খেলতে পারে, সেই চেষ্টাই করা হবে। নিয়ম অনুযায়ী দু’দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে। আর যদি তাও না হয়, তাহলে সুপার ওভারের মাধ্যমে জয়ী দলকে বেছে নেওয়া হবে। সুপার ওভারের জন্য সর্বোচ্চ রাত ১২.৫০ পর্যন্ত অপেক্ষা করা হবে। তখনও যদি পরিস্থিতি সুপার ওভার আয়োজন করার পক্ষে না থাকে, তা হলে পয়েন্ট তালিকার বিচারে যে দল উপরে রয়েছে তাদের জয়ী ঘোষণা করা হবে।

যদিও বৃষ্টি নিয়ে ভয় পাচ্ছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টি থেমে গেলে ম‍্যাচ হবে বলেই জানিয়েছেন মহারাজ।

আরও পড়ুন:EastBengal: ‘আর মাত্র ১০ থেকে ১২ দিন,’লাল-হলুদের সঙ্গে ম‍্যানইউর চুক্তি নিয়ে বললেন মহারাজ

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...