Monday, April 27, 2026

প্রবল ঝোড়ো হাওয়া,বৃষ্টির কবলে রোপওয়ে, ৪০ মিনিট ধরে ‘মাঝ-আকাশে’ই ঝুলন্ত ২৮ পুণ্যার্থী

Date:

Share post:

একসঙ্গে সাতটি রোপওয়ে (Ropeway)আটকে গেল দড়ির ঠিক মাঝখানে।সেই রোপওয়েতে ছিলেন প্রায় ২৮ জন যাত্রী। ৪০ মিনিট ধরে তাঁরা রোপওয়ের মধ্যেই আটকে রইলেন।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (MP)সাতনা জেলার মতিহার পাহাড়ে।ওই পাহাড়ে মা সারদা দেবী মন্দিরে দর্শনের জন্য গিয়েছিলেন পুণ্যার্থীরা(Devotees)আর তখনই ঘটে এমন অনর্থ।ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়েতে আটকে পড়ে কিছুদিন আগেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সেই স্মৃতি তাজা হয়ে গেল আবার।

জানা গেছে,মন্দির যাত্রার সময় প্রবল হাওয়া সহ ভারি বৃষ্টিপাত শুরু হয় ওই অঞ্চলে ফলে জোরে দুলতে শুরু করে রোপওয়েগুলি। যাত্রার পরে মাঝপথে হঠাত আটকে যায় সবগুল। প্রায় ৪০ মিনিট ধরে ওই মাঝপথেই আটকে ছিলেন পুণ্যার্থীরা। পরে রোপওয়ে বিভাগের পক্ষ থেকে সেই যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

৪০ মিনিট ধরে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হল ওই পুণ্যার্থীরা।কিন্তু কোনও ক্ষয়ক্ষতির কথা শোনা যায়নি।জানা গিয়েছে, আবহাওয়া দফতরের তরফ থেকে রোপওয়ে বিভাগকে সতর্ক করে সেদিন রোপওয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তারা সে কথা কানে তোলেনি। আর তাতেই হল বিপত্তি।

আরও পড়ুন:IPL: ইডেনে আইপিএলের ম‍্যাচ, বৃষ্টির পূর্বাভাস, একটিও বল না গড়ালে কী হবে ম‍্যাচের ভবিষ্যত?

মাসখানেক আগে দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে আটকে গিয়েছিল পর্যটকরা। উদ্ধার কাজের সময় দড়ি ছিঁড়ে গিয়ে মাটিতে পড়ে মৃত্যু হয় এক মহিলা পর্যটকের। ঘটনায় মোট চার পর্যটকের মৃত্যুর হয় এবং তারপর বাকিদের নিরাপদে নীচে নামানো হয়। সোমবার মধ্যপ্রদেশের ঘটনা সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।




Related articles

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...