Saturday, May 16, 2026

অর্থের অপব্যবহার নয়: পুর-চেয়ারম্যানদের বৈঠকে কড়া বার্তা পুরমন্ত্রীর, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নিয়ম বদল

Date:

Share post:

নবগঠিত পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুরনির্বাচনের পর এই প্রথম রাজ্যের সব পুর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে মঙ্গলবার নিউটাউনের (New Town) বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে বৈঠক করেন পুরমন্ত্রী। বৈঠকে অর্থের অপচয় নিয়ে কড়া বার্তা দেন ফিরহাদ।

পুরমন্ত্রী বলেন, সরকারি নানা প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে অর্থ বরাদ্দ করছেন, তা সেই খাতেই ব্যয় করতে হবে। সাধারণ মানুষের জন্য তহবিলের যেন অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে পুরপ্রধানদের নির্দেশ দেন তিনি।

অনেক পুরসভা পানীয় জলপ্রকল্পের বরাদ্দ টাকা পার্ক বা অন্যান্য সৌন্দর্যায়নের ক্ষেত্রে ব্যয় করেছে বলে অভিযোগ ওঠে। ফিরহাদ বলেন, রাস্তা-জল-নিকাশির মতো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়ে আগে নজর দিতে হবে। পরে হবে কম গুরুত্বপূর্ণ কাজ। একইসঙ্গে পুরসভাগুলিকে আয় বৃদ্ধির বিষয়ে জোর দিতে বলেন পুরমন্ত্রী। কারণ, আগামী দিনে রাজ্য কয়েকটি খাতে অর্থ মঞ্জুর করবে না বলেও স্পষ্ট বার্তা দেন ফিরহাদ।

‘বাংলার বাড়ি’ প্রকল্পের বিষয়ে নতুন পদ্ধতির কথা জানান পুরমন্ত্রী। বলেন, এই প্রকল্পের উপভোক্তরা প্রথমেই যে ২০ হাজার টাকা আগাম জমা দিতেন, সেটা আর তাঁরা দেবেন না। এবার থেকে প্রকল্পের অনুমোদনের পরে ঘরের ভিত পর্যন্ত নিজে তৈরি করবেন উপভোক্তা। তারপরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা বরাদ্দ করবে পুরসভা। সব নথি দিয়ে বাড়ির প্ল্যান জমা দেওয়ার পর ১৫দিনের মধ্যেই অনুমোদনের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। এলাকার জলাশয়, সবুজ বাঁচাতেও পরামর্শ দেন ফিরহাদ।

আরও পড়ুন- ‘ধন্যবাদ’ জানাতে আমসত্ত্ব নিয়ে মালদহ থেকে সাইকেল নিয়ে পাড়ি খুদে ‘কন্যাশ্রী’র

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...