Sunday, May 3, 2026

জেলার নতুন নামকরণের প্রতিবাদে মন্ত্রীর ঘরে আগুন, জখম ২০ পুলিশকর্মী

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়েছিল বিক্ষোভ । কিন্তু তা এতটা চরমে উঠতে পারে তা কল্পনা করেনি কেউই। অন্ধ্রপ্রদেশে জেলার নাম বদলে ফেলার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। এই ঘটনায়  অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় রাজ্যের পরিবহন মন্ত্রী  পিনিপি বিশ্বরুপু এবং তাঁর পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া গেলেও গুরুতর জখম হয়েছেন ২০ জন পুলিশকর্মী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।


আরও পড়ুন:বঙ্গ বিজেপির হাল নিয়ে অনুপম-দিলীপ বাগবিতণ্ডা


অন্ধ্রের একটি নতুন জেলার নাম বদল নিয়ে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন ওই জেলার সদর অমলাপুরমের বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীনই আচমকা পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেন তাঁরা।




গত ৪ এপ্রিল অন্ধ্রের একটি নতুন জেলার নাম ঘোষণা করা হয়। পূর্ব গোদাবরী জেলা ভেঙে তৈরি হয় কোনাসীমা জেলা। এই কোনাসীমার নাম বদল নিয়েই বিতর্কের সূত্রপাত। প্রশাসনের তরফে কোনাসীমার নাম বিআর আম্বেদকর কোনাসীমা বলে ঘোষণা করা হলে তার বিরোধিতা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। নামবদল নিয়ে কোনও রকম আপত্তি থাকলে তা-ও জানাতে বলা হয়েছিল সরকারকে। কিন্তু নামবদল নিয়ে আপত্তি তুলে সরাসরি পথেই নামে কোনাসীমার মানুষ।এরপরই আগুন লাগিয়ে দেওয়া হয় মন্ত্রীর ঘরে।

Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...