Saturday, May 16, 2026

অর্জুনের মঙ্গল কামনায় এক কুইন্টাল লাড্ডু দিয়ে পুজো দিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা

Date:

Share post:

অর্জুন সিং তৃণমূলে যোগ দিতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতির ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। কাল যে চরম শত্রু ছিল, আজ সে পরম বন্ধু। বুধবার কাঁকিনাড়ার ফলাহারী বাবার মন্দিরেও ধরা পড়ল সেই ছবি। রাজনীতির পুরোনো ঘরে ফিরে এই মন্দিরে পুজো দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর সঙ্গে ছিলেন ভাটপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রশাসক তথা বর্তমান কাউন্সিলর গোপাল রাউত।

তৃণমূল ও অর্জুনের মঙ্গল কামনায় গোপাল রাউত এক কুইন্টাল লাড্ডু দিয়ে পুজো দিলেন ফলাহারী বাবার মন্দিরে।

অন্যদিকে, ভাটপাড়ার রেলওয়ে সাইডিংয়ে তৃণমূলের একটি দলীয় অনুষ্ঠানে কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অর্জুন সিং। তিনি বলেন, “এলাকার যে সকল নেতা-কর্মীরা এতদিন আমার সঙ্গে কাজ করেছে, তাঁদের সকলেই তৃণমূলে যোগদান করবেন। ৩০ মে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের সভায় আরও বড় যোগদান হবে। আরও চমক অপেক্ষা করছে।”




Related articles

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...