Saturday, May 16, 2026

আবেদনে ত্রুটি, পার্থর আর্জি ফেরাল শীর্ষ আদালত

Date:

Share post:

SSC দুর্নীতি মামলায় নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু সেই আবেদনে ত্রুটি থাকায় ফেরাল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে (Supreme Court) পার্থ চট্টোপাধ্যায়ে আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করে জামা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে শীর্ষ আদালতে গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Nepal nightmare: ডলারের প্রিন্ট আউট কপি নিয়ে নেপালে বন্দি হাওড়ার ছেলে 

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ গত সপ্তাহে পার্থকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেও সেই আবেদনও পদ্ধতিগত ত্রুটির কারণে গৃহীত হয়নি। বুধবার, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চে। তাকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন পার্থ। কিন্তু ত্রুটির কারণে দ্রুত শুনানি হচ্ছে না সেই আবেদনের। এদিকে এদিন দ্বিতীয়বার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়।




Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...