Sunday, May 17, 2026

সাইবার অ্যাটাক: ব্যাহত স্পাইস জেটের উড়ান পরিষেবা

Date:

Share post:

সাইবার হামলার(cyber attack) কবলে পড়ল বিমান সংস্থা স্পাইসজেট। মঙ্গলবার রাতে সাইবার হামলার মুখে পড়ে স্পাইসজেট এয়ারলাইন্স(SpiceJet airlines)। যার জেরে বুধবার সকাল থেকে বিপর্যস্ত হল এই বিমান সংস্থার একাধিক উড়ান। ঘটনার জেরে সমস্যার মুখে পড়েন শত শত যাত্রী।

সংস্থার তরফে জানা গিয়েছে, সাইবার হামলার মুখে পড়ার পর দ্রুততার সঙ্গে সংস্থার আইটি টিম পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে। আপাতত কিছুটা হল স্বাভাবিক হয়েছে বিমান পরিষেবা। এদিকে, বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা দেরির কারণ জানতে চাইলে গ্রাউন্ড স্টাফরা তাদের জানান, ‘সার্ভার ডাউন’ রয়েছে। এই নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সৌরভ গোয়েল নামে এক যাত্রী টুইট করে লিখেছেন, ‘ফ্লাই স্পাইসজেটের গ্রাহক পরিষেবা অত্যন্ত খারাপ। দিল্লি থেকে আজ সকাল ৬:২৫ মিনিটের নির্ধারিত শ্রীনগর এসজি ৪৭৩-এ আমার ফ্লাইট এখনও বিমানবন্দরে আটকে রয়েছে। স্টাফদের এর কারণ সম্পর্কে জানতে চাওয়া হলেও তারা সঠিক কোন উত্তর দিতে পারছেন না। তাদের অজুহাত ‘সার্ভার ডাউন’! তাই প্রিন্ট আউট নিতে পারছে না। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’




Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...