Sunday, May 17, 2026

পদ্মবনে ঝড়, মনোবল বাড়াতে ২দিনের রাজ্য সফরে আসছেন নাড্ডা

Date:

Share post:

একদিকে দলত্যাগ, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব- বাংলার পদ্মবনে ঝড়। সামাল দিতে দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বিজেপি সূত্রের খবর, ৭ ও ৮ জুন রাজ্যে আসবেন সর্বভারতীয় সভাপতি।

বিধানসভা ভোটের আগে যে আশার ফানুস ফুলিয়েছিল বিজেপি, ফল প্রকাশের পর তা চুপসে গিয়েছে। বেশি কিছু নেতা দল ছেড়েছেন। কেউ কেউ দলবদল করেছেন। কিছু যাঁর এখনও গেরুয়া শিবিরে আছেন, তাঁদের মধ্যেও অসন্তোষ চূড়ান্ত। নতুন আর প্রাক্তন রাজ্য সভাপতিকে নিয়ে কার্যত আড়াআড়ি বিভাজন। আর তা আটকে থাকছে না মুরলীধর সেন লেনে। প্রকাশ্যে সংবাদ ও সামাজিক মাধ্যমে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। এই অবস্থায় আগামী পঞ্চেয়ত নির্বাচন ও ২০২৪-এর লোকসভায় যে বিজেপি-র অবস্থা বাম-কংগ্রেসের মতো হবে না- এই গ্যারান্টি কেউই দিতে পারছেন না। এই পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের একজোট করতেই নাড্ডার বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে।

এর আগে দিন ঠিক করেও সফর বাতিল হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। এবার চূড়ান্ত সূচি ঠিক না হলেও মূলত সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতেই নাড্ডা আসছেন বলে সূত্রের খবর। বুথ সশক্তিকরণে দলের সাংসদ এবং বিধায়কদের নতুন দায়িত্বও দিয়ে যেতে পারেন তিনি। দেখা করতে পারেন রাজ্যের বেশ কিছু নেতার সঙ্গে। পাশাপাশি, মোদি সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখবেন নাড্ডা।

আরও পড়ুন- GTA-শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...