Wednesday, March 18, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • পঞ্চম অর্থ কমিশন গঠন করল রাজ্য। এবারও নেতৃত্বে রয়েছেন অভিরূপ সরকার ।
  • GTA নির্বাচনের বিরোধিতায় এবার অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং। পাহাড়ে স্থায়ী সমাধানের দাবিতে এই আমরণ অনশন গুরুংয়ের।
  • একই সপ্তাহে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠক। চলতি সপ্তাহের সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে ফের বৃহস্পতিবার বিকেল ৩টেয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শিক্ষক নিয়োগে মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় ৮ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলো সিবিআই।
  • কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে আয়করের নথি জমা করলেন অনুব্রত মণ্ডল। বুধবার, তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ অনুব্রতর সম্পত্তি, আয়-ব্যয় সংক্রান্ত নথি নিজাম প্যালেসে জমা দেন। শুক্রবার ফের তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।
  • ৭ ও ৮ জুন , দুদিনের সফরে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।
  • ২৬ জুন বাকি নির্বাচন ও উপনির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।
  • ইস্টবেঙ্গলের আইএসএলে খেলা নিয়ে কাটল জট, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের হস্তক্ষেপে লালহলুদের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইমামি গোষ্ঠী।
  • নিয়ন্ত্রণ হারিয়ে ওড়িশায় বাস উল্টে দুর্ঘটনায় নিহত ৬ বাঙালি পর্যটক, আহত বহু। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • বড় ধাক্কা কংগ্রেসে। এবার হাত ছেড়ে সমাজবাদী পার্টিতে নাম লেখালেন কপিল সিব্বল।
  • জঙ্গি সংগঠনকে অর্থসাহায্য সহ একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে দোষী সাব্যস্ত করার পর তাকে আদালতের তরফে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল।
  • আমেরিকার টেক্সাসে প্রাইমারি স্কুলে বন্দুকবাজের হানা, নিহত ১৮ পড়ুয়া সহ কমপক্ষে ২১ জন।

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...