Monday, June 15, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে জল্পনার অবসান। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের হস্তক্ষেপে ইস্টবেঙ্গলে কাটল ইনভেস্টোর জট। লাল-হলুদের নতুন বিনিয়োগকারী হিসাবে এল ইমামি গ্রুপ। এইক্ষেত্রে ইনভেস্টর জট কাটাতে ফের ত্রাতায় ভূমিকায় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা।

২) ঋদ্ধিমান সাহা যে আর বাংলার হয়ে খেলতে চান না, তা পরিষ্কার করে দিলেন বুধবার। বুধবার সকালে আইপিএল ফাইনাল খেলার জন‍্য আমেদাবাদ চলে যান ঋদ্ধি সেখানে পৌঁছনোর আগে বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।

৩) দিল্লি ক‍্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থের ১.৬৩ কোটি টাকা প্রতারণ করে নেওয়া হয়েছে। প্রতারকের নাম মৃনাঙ্ক সিংহ, যিনি নিজেও হরিয়ানার ক্রিকেটার। আপাতত অন্য এক মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এক ব্যবসায়ীকে প্রতারিত করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

৪) এ বারের আইপিএল থেকে বিদায় লখনউ সুপার জায়ান্টসের। ফাইনালে যাওয়ার থেকে আর এক ধাপ দূরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বুধবার বেঙ্গালুরু ১৪ রানে হারাল লখনউকে।

৫) ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। তবে স্ট্রেট সেটে জিতলেও স্লোভাকিয়ার অখ্যাত অ্যালেক্স মলক্যানকে হারাতে সওয়া দু’ঘণ্টা লাগল শীর্ষ বাছাই জোকোভিচের। শেষ পর্যন্ত তিনি জেতেন ৬-২, ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...