Friday, June 5, 2026

ওড়িশার পথ দুর্ঘটনায় নিহত পর্যটকদের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়

Date:

Share post:

বাসে ওঠার সময় বেড়ানোর আনন্দে মশগুল ছিলেন হাওড়ার উদয়নারায়ণপুরের সকলে। কেউ ভাবতেও পারেননি, এভাবে ওত্‍ পেতে রয়েছে ভয়ঙ্কর বিপদ! বেড়াতে যাওয়া মানুষগুলোর কফিনবন্দি দেহগুলো যখন বাড়িতে ফিরলো, তখন সকলের চোখে জল।


আরও পড়ুন:ট্রেকিং করতে গিয়ে উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ বাঙালি পর্যটকের


ওড়িশার গঞ্জামে পথ দুর্ঘটনায় মৃত ৬ বাঙালি পর্যটকের নিথর দেহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডে পৌঁছয় । পাঁচজনের দেহ সুলতানপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। সেখানেই শেষ শ্রদ্ধা জানান তাঁরা। উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজা-সহ প্রশাসনিক আধিকারিকরা। একজনের মৃতদেহ নিয়ে যাওয়া হয় হুগলি জেলায়। প্রশাসনের তরফে আহতদেরও একটি বাসে করে ওড়িশা থেকে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে।

বুধবার দুর্ঘটনার খবর পেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাজ্য সরকার। যত দ্রুত সম্ভব মৃতদেহের ময়নাতদন্ত ও আহতদের চিকিত্‍সার পর, রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে বলা হয়। মুখ্যসচিবের নেতৃত্বে ওড়িশায় প্রতিনিধি দল পাঠানোর ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবার সকালে ফিরল তাঁদের কফিনবন্দি দেহ।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...