Saturday, May 16, 2026

পরপর বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত অন্তত ১৬

Date:

Share post:

পরপর বিস্ফোরণে ফের রক্তাক্ত আফগানিস্তান। বুধবার কাবুলের একটি মসজিদের পাশপাশি দেশের উত্তরে মাজার-ই-শরিফে তিনটি বাসে পরপর বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ১৬ জনের। আহত হয়েছেন অনেকে।


আরও পড়ুন:ওড়িশার পথ দুর্ঘটনায় নিহত পর্যটকদের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়



প্রশাসন সূত্রের খব্র, বুধবার বিকেলে একটি মসজিদে বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা।  হজরত জাকারিয়া মসজিদের ভেতরেই কোথাও বিস্ফোরক মজুদ ছিল বলে আশঙ্কা করছেন তালিবান আধিকারিক। প্রার্থনা চলাকালীন আচমকা বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।




অন্যদিকে প্রায় একই সময় বিস্ফোরণ হয় দেশের উত্তর অংশে। মাজার-ই-শরিফে পরপর তিনটি মিনিবাসে বিস্ফোরণ চালানো হয়। ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন বলে অনুমান।মৃত ও আহতরা প্রায় সকলেই আফগানিস্তানে সংখ্যালঘু মুসলিম শিয়া সম্প্রদায়ভুক্ত। এবং শিয়াদেরই নিশানা করেছিল জঙ্গিরা।এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। তবে মনে করা হচ্ছে বিস্ফোরণগুলির নেপথ্যে সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত থাকতে পারে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...