Thursday, May 14, 2026

লোভী বাবা! সম্পত্তির জন্য নাবালক পুত্র-কন্যাকে খুনের অভিযোগ

Date:

Share post:

জমি হাতাতে নাবালক পুত্র এবং কন্যাকে খুনের অভিযোগ উঠল গুণধর বাবার বিরুদ্ধে। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার পুলিন্দায় ছেলে-মেয়েকে মামাবাড়ি থেকে বাড়ি এনে গলা টিপে খুন (Murder) করা হয় বলে অভিযোগ। পলাতক অভিযুক্ত খোদা বক্স।


আরও পড়ুন:DIG-CID-র কফি-তুলিতে ‘অপরাজিত রায়’



পুলিশ (Police) সূত্রে খবর, পুলিন্দা গ্রামের বাসিন্দা খোদা বক্সের বাড়ি থেকেই বৃহস্পতিবার সকালে পুত্র আলিম শেখ এবং কন্যা রিনা খাতুনের দেহ উদ্ধার হয়। পারিবারিক অশান্তির জেরে দীর্ঘ দিন ধরেই খোদা বক্স এবং তাঁর স্ত্রী আলাদা থাকছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। মঙ্গলবার, শ্বশুরবাড়িতে থেকে দুই সন্তানকে নিজের কাছে যান খোদা বক্স। অভিযোগ, বুধবার রাতে আলিম (Alim) ও রিনা (Reena)কে গলা টিপে খুন করেন। আলিম এবং রিনার নামে কিছু জমি ছিল। সেই জমি হাতাতেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার পর থেকেই বেপাত্তা খোদা বক্স। তিনি মাদকাসক্ত বলে অভিযোগ প্রতিবেশীদের।




বেলডাঙা থানার পুলিশ গিয়ে দেহ দু’টি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...