Saturday, May 16, 2026

‘কন্যাশ্রী’র জন্য ধন্যবাদ: মালদহ থেকে এসে মুখ্যমন্ত্রীকে বলল ক্লাস টু-র সায়ন্তিকা

Date:

Share post:

ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীকে আমসত্ত্ব দেবে। সেই মতো মালদহ থেকে এসে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমগাছের চারা ও আমসত্ত্ব দিল ক্লাস টু-র ছাত্রী সায়ন্তিকা দাস (Sayantika Das)। ধন্যবাদ জানাল মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ছোট্টো সায়ন্তিকার হাতে তুলে দেন রিটার্ন গিফ্ট (Return Gift)।

মালদহ গিয়ে মুখ্যমন্ত্রী আমসত্ত্বের কথা বলেছিলেন। তাই মালদহ থেকেই সাইকেল চালিয়ে কলকাতা এসে তাঁকে আমসত্ত্ব দিতে চেয়েছিল সায়ন্তিকা। একই সঙ্গে কন্যাশ্রী প্রকল্পের জন্য ধন্যবাদ জানাতে চায় সে। কিন্তু এত ছোটো মেয়ের পক্ষে মালদহ থেকে কলকাতা সাইকেলে আসার বিষয়ে নিষেধ করে মুখ্যমন্ত্রীর দফতর। বদলে পরামর্শ দেওয়া হয়, মালদহ থেকে ট্রেনে এসে স্টেশন থেকে সে যেন সাইকেলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই মতো, বৃহস্পতিবার, সকালে মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়ার আগে সায়ন্তিকা তার বাবার সঙ্গে কালীঘাটের বাড়িতে আসে। নিয়ে আসে আমসত্ত্ব ও আমগাছের চারা। সায়ন্তিকা কন্যাশ্রী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়। এই প্রকল্পের জন্যই তার এক দিদির লেখাপড়া ও রূপশ্রী প্রকল্পের জন্য আর এক দিদির বিয়ে হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য পরিষেবা পাওয়ার জন্য তাদের সংসারে স্বাচ্ছন্দ্য এসেছে। সব শুনে মুখ্যমন্ত্রী ক্লাস টু-র সায়ন্তিকার গাল টিপে আদর করেন। বিশ্ববাংলা স্কুল ব্যাগ, মিষ্টি, চকলেট উপহার দেন। বাড়ির কথা জানতে চান। তাঁর বাবাকে মমতা বলেন, কোনও রকম অসুবিধে হলে তাঁকে সরাসরি জানাতে। সায়ন্তিকার লেখাপড়ার দায়িত্ব তাঁর বলেও জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ফেরার পথে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য গাড়ি করে পৌঁছে দেওয়ার নির্দেশও দেন তিনি।



Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...