Monday, April 20, 2026

সীমার সীমাহীন লড়াইয়ে পাশে সোনু সুদ, সাহায্যের আশ্বাস জেলা প্রশাসনের

Date:

Share post:

স্কুলপোশাক (School Dress) পরে পিঠে ব্যাগ নিয়ে গ্রামের (Village)মেঠো রাস্তা ধরে এক পায়ে ভর করে দিয়ে এগিয়ে চলেছে দশ বছরের সীমা (Seema)। নামটা তখনও অনেকেই জানেনা কিন্তু বুধবার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই তা দেশ জুড়ে ভাইরাল (Viral)হয়ে গেল রাতারাতি। শুরু হয়ে গেল চর্চা। ছোট্ট মেয়েটির লড়াই দেখে মুগ্ধ নেটিজেনরা। গোটা দেশের কাছে সীমা(Seema) এখন পরিচিত মুখ। তাঁর স্বপ্নপূরণের সওয়ারি সুদুর মুম্বইয়ের অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।

বিহারের (Bihar) জামুইয়ের ফতেহপুর গ্রামের বাসিন্দা সীমা।বছর দু’য়েক আগে এক সড়ক দুর্ঘটনায় পা বাদ যায় তাঁর। এই দুর্ঘটনায় আমূল বদলে যায় সীমার জীবন। তার পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছিল। কিন্তু তার অদম্য জেদের কাছে হার মানে শারীরিক প্রতিবন্ধকতা। এক পায়েই ভর করে, পিঠে ব্যাগ নিয়ে এক কিলোমিটার দূরের স্কুলে যাতায়াত শুরু করে সীমা। স্বপ্ন শিক্ষক হওয়ার। কিন্তু কে করবে সেই স্বপ্ন পুরণ? হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। ছোট্ট সীমার পাশে দাঁড়াল সেখানকার জেলা প্রশাসন। বিকেলে সীমার বাড়িতে যান জেলাশাসক অবনীশ কুমার (Abanish Kumar)। জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমার হাতে তুলে দেন একটি ট্রাই সাইকেল (Try Cycle)। পাশাপাশি তাকে কৃত্রিম পা দেওয়ার আশ্বাসও দেন।

ফের বেসরকারিকরণের পথে কেন্দ্র, এবার কোন সংস্থা?

জেলাশাসক অবনীশ বলেন, “জেলা প্রশাসন এই ছোট্ট মেয়েটিকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত। ওর নিষ্ঠা এবং অধ্যবসায় অনেকের কাছে অনুপ্রেরণার এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে। আমার দৃঢ় বিশ্বাস, এই মেয়ে জীবনে অনেক ভাল কাজ করবে।”

সীমার এই অদম্য লড়াইয়ে সে পাশে পেয়েছে অভিনেতা সোনু সুদকেও (Sonu Sood)। তাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিনেতা সোনু সুদ। সমাজ সেবা, মানুষের পাশে দাঁড়ানো বিষয় সোনু পিছপা নন এটা সকলেই জানেন। সীমার ভিডিয়োটি দেখার পরই তিনি টুইট করেন, ‘এর পর আর এক পায়ে নয়, দু’পায়ে হেঁটেই স্কুল যাবে সীমা। টিকিট পাঠাচ্ছি। দু’পায়ে হাঁটার সময় এসে গিয়েছে।’শুধু জেলা প্রশাসন বা সোনু সুদ নয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বুধবারই সীমাকে নিয়ে টুইট করেছেন। বহু নেটাগরিক সীমার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষে এখন সবাই।



Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...