Sunday, May 17, 2026

যুগান্তকারী সিদ্ধান্ত মন্ত্রিসভায়: রাজ্যপালের পরিবর্তে সরকারি-সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভায় যুগান্তকারী সিদ্ধান্ত। এবার থেকে রাজ্যপালের পরিবর্তে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী (CM)। বৃহস্পতিবার, রাজ্য মন্ত্রিসভার (Cabinet) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, বিধানসভার পরবর্তী অধিবেশনে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আইনের একটি সংশোধনী আনা হবে বলে।

বিধানসভায় (Assembly) বিলটি পাশ হবে। পরে তা রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হবে। ইতিমধ্যেই তামিলনাড়ু, গুজরাটে এই সংশোধনী পাশ হয়েছে। কেরলেও প্রস্তাব পাঠানো হয়েছে বিধানসভায়।
রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রথম থেকে সরকারের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। বারবার রাজ্য সরকারকে এড়িয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডেকেছেন। এই নিয়ে টুইটেও প্রশাসন তথা সরকারকে কাঠগড়ায় তুলেছেন ধনকড়। এবার আইন সংশোধন করেই আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সে জায়গায় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী আচার্য হলে, তা বিশ্ববিদ্যালেয়র উন্নয়নমূলক কাজে ও সমস্যার সমাধানে দ্রুত কাজ হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।



Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...