Sunday, May 17, 2026

আমলা তাঁর পোষ্যকে নিয়ে হাঁটবেন! খেলোয়াড়দের খালি করতে হবে স্টেডিয়াম

Date:

Share post:

আজব নিয়ম! শীর্ষ আমলা তাঁর পোষ্যর সঙ্গে হাঁটবেন। তাই তিনি আসার ৩০ মিনিট আগেই খেলোয়াড়দের স্টেডিয়াম ছাড়তে হবে।  এমনই গুরুতর অভিযোগ উঠেছে দিল্লির মুখ্যসচিবের বিরুদ্ধে। খেলোয়াড় এবং কোচরা জানিয়েছেন, এর কারণে দীর্ঘদিন ধরেই তাঁদের অনুশীলনে অসুবিধা হচ্ছে।


আরও পড়ুন:মুখে কাপড় গোঁজা, অভিনেত্রী বিদিশার মৃত্যুতে পুলিশের হাতে নতুন সূত্র



অভিযোগ, দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে দিল্লির মুখ্যসচিব (রাজস্ব) সঞ্জীব খিরওয়ারের আগমনের আগেই সন্ধ্যা সাতটা নাগাদ স্টেডিয়াম ফাঁকা করতে হয়। খেলোয়াড়রা জানান, আগে তারা রাত সাড়ে ৮টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করতেন। কিন্তু খিরওয়াল তাঁর কুকুরকে নিয়ে বেড়াতে আসেন, তাই তাঁর হাঁটার জন্য স্টেডিয়াম খালি করতে হয়। একই অভিযোগ করেন এক কোচও। তিনি জানান, “আগে আমরা এখানে খেলোয়াড়দেরকে রাত ৮ থেকে সাড়ে ৮টা পর্যন্ত আলোতে প্রশিক্ষণ দিতাম। কিন্তু এখন সন্ধ্যা ৭টার মধ্যে স্টেডিয়াম খালি করতে বলা হয়েছে। যাতে কর্মকর্তারা তাদের কুকুর নিয়ে হাঁটতে পারেন। এই কারণে, আমাদের রুটিন এবং আমাদের প্রশিক্ষণ ব্যাহত হয়েছে।”যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যসচিব।যদিও কুকুর নিয়ে হাঁটতে যাওয়ার কথা নিজ মুখেই স্বীকার করেছেন তিনি। তবে তাঁর কারণে খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত হচ্ছে, সেকথা অস্বীকার করেছেন তিনি।




প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেডিয়ামের গার্ডরা ট্র্যাকে গিয়ে বাঁশি বাজিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে পুরো মাঠ খালি করার বার্তা দেন। স্টেডিয়ামের তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামে অনুশীলনের অফিসিয়াল সময় বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত , তবে “গরমের জন্য ” তারা ক্রীড়াবিদদের আরও খানিকটা বেশি সময় খেলার অনুমতি দেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...