Monday, March 16, 2026

লাল-নীল বাতির গাড়িতে দ্রুত গতিতে চললে অসন্তুষ্ট হন সাধারণ মানুষ: পুলিশ কর্তাদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভুয়সী প্রশংসার মাঝেও পুলিশ আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, পুলিশ (Police) কর্মীদের নিয়ে নবান্ন (Nabanna) সভাঘরে কলকাতা পুলিশের অলংকরণ সমারোহে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, রাস্তায় চলার সময়, লাল-নীত বাতি লাগদানো গাড়িতে হুশ করে বেরিয়ে গেলে সাধারণ মানুষ সেটাকে ভলো চোখে দেখে না। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সিগনাল মেনেই পুলিশ আধিকারিকদের যাতায়াতের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

এত আগে জেলায় প্রশাসনিক বৈঠকেও প্রশাসনিক আধিকারিকদের পায়ে হেঁটে এলাকা পরিদর্শনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশতে। এদিনও পুলিশ আধিকারিকদের ‘নিজেদের ক্ষমতা প্রদর্শন’ করতে করতে বাতি লাগানো গাড়িতে রাস্তা দিতে দ্রুত গতিতে চলার বিষয়ে সতর্ক করেন মমতা। এতে যে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেটারই উঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর গাড়ির জন্যে অন্য গাড়ি দাঁড় করিয়ে দেওয়ারও বিরোধী তিনি। কারণ, তাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। রাস্তায় গতি থাকাই কাম্য বলে মন্তব্য করেন মমতা।

আরও পড়ুন:শোকস্তব্ধ সুলতানপুর : দুর্ঘটনায় নিহতদের চোখের জলে শেষ বিদায় বিধায়ক থেকে স্থানীয়দের

 

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...