Saturday, March 14, 2026

বাটাম দিয়ে মেয়েকে পিটিয়ে খুন ধুপগুড়িতে, গ্রেফতার বাবা

Date:

Share post:

রাগের বশে বাটাম দিয়ে নিজের যুবতী মেয়েকে(Daughter) বেধড়ক মারলো বাবা। গুরুতর আহত অবস্থায় ধুপগুড়ি(Dhupguri) গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। মেয়েকে খুনের পর জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে অভিযুক্ত। যদিও পরে গ্রামবাসীদের সহায়তায় পুলিশ গ্রেফতার করে তাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ললিতা পাল পাল(১৯)। তার বাবা নিরঞ্জন পাল । জানা গিয়েছে প্রায়শই তাদের বাড়িতে অশান্তি লেগে থাকত। এর আগেও নীলঞ্জন বাড়িতে ছেলে মেয়ে ও স্ত্রীকে মারধর করেছে। বৃহস্পতিবার সন্ধ্যাতে অশান্তির ঘটনা ঘটেছিল তাদের বাড়িতে তখন হঠাৎ রাগের বশে বাটাম দিয়ে মেয়েকে বেধড়ক মারতে শুরু করে নিরঞ্জন। ঘটনাস্থলেই ললিতা পালের মুখ দিয়ে রক্ত বের হয়। এর পর স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরবর্তীতে অভিযুক্ত বাবা নিরেঞ্জন পাঠ জঙ্গলে লুকিয়ে পড়লে গ্রামবাসী ও গ্রামীণ পুলিশের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায। ঘটনার তদন্তে নেমেছে ধুপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছে আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।




spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...