Wednesday, May 27, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

ফের গরম বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে (Rainfall- West Bengal) সাময়িক স্বস্তি পাওয়ার সম্ভাবনা থাকলেও ধাপে ধাপে দিনের তাপমাত্রা ফের চড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই বলেই দাবি আবহাওয়া দফতরের। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি (Rainfall- West Bengal) জারি রয়েছে। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে। এদিন বিকেলে বাগনানের রামচন্দ্রপুরে বজ্রাঘাতে মধ্যবয়সি এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আলিজা বেগম। বয়স ৫৫ বছর। বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছেই মাঠে গরু চরাচ্ছিলেন তিনি। তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: বাটাম দিয়ে মেয়েকে পিটিয়ে খুন ধুপগুড়িতে, গ্রেফতার বাবা

আবহাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে ওড়িশার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একই সঙ্গে বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। পাশাপাশি রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। বাতাসে জলীয় বাষ্প, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণ এবং উত্তর, দুই বঙ্গেই এই বৃষ্টি চলছে। তবে আজ শুক্রবার থেকে সাময়িক কমবে ঝড়-বৃষ্টি।

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...