Monday, March 16, 2026

গম-চিনির পরে এবার কি চাল রফতানিতে রাশ কেন্দ্রের! কী পরিস্থিতি মজুতের

Date:

Share post:

খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। রাশ টানতে গম (Wheat) রফতানি বন্ধ রেখেছে কেন্দ্রে। রাশ টানা হয়েছে চিনি (Sugar) রফতানির ক্ষেত্রেও। এবার কি চালের (Rice) ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। গুজব ছড়ানো পর চলছে চর্চা। তবে, কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, এখনই এরকম কোনও পরিকল্পনা নেই।

রফতানিতে রাশ টানলেও সেই তালিকা থেকে বাসমতী চালকে বাদ দেওয়া হবে বলে অনুমান। চলতি বছরে ৬.১১ বিলিয়ন মূল্যের নন-বাসমতি চাল রফতানি করা হয়েছে। কৃষিপণ্যের মধ্যে শীর্ষ বৈদেশিক মুদ্রা আয়কারী চাল।

তবে, এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দেশে যথেষ্ট পরিমাণে চাল মজুত রয়েছে। ফলে চাল রফতানি বন্ধ করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। ‘অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি বি ভি কৃষ্ণ রাও-এর কথায় চাল ও ধান মজুত রয়েছে মোট ৬৬.২২ মিলিয়ন টন। যা টার্গেট ১৩.৫৮ মিলিয়ন টনের থেকে অনেক বেশি। সুতরাং চাল রফতানির বন্ধের প্রয়োজনীয়তা নেই।

আরও পড়ুন:Aryan Khan drug case:মাদক কান্ডে বেকসুর খালাস শাহরুখ পুত্র

 

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...