Saturday, May 16, 2026

Imran Khan :মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

Date:

Share post:

বিপাকে পাকিস্তান (Pakistan),রেকর্ড দাম বৃদ্ধি জ্বালানির (Fuel)। ইসলামাবাদে (Islamabad)এই মুহূর্তে পেট্রোল,ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি দাম পাকিস্তানি মুদ্রায় ১৭৯.৮৬ টাকা, ১৭৪.১৫ টাকা, ১৫৫.৫৬ টাকা। আর এতেই দেশের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন ইমরান খান (Imran Khan)। পাশাপাশি ভারতের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

লাদাখে পথদুর্ঘটনায় ৭ জওয়ানের মৃত্যু, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

সম্প্রতি গদি হারিয়েছেন ইমরান। পাকিস্তানের দায়িত্বভার সামলাচ্ছেন শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। এবার সেই দিকেই আঙুল তুলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দাবি এই মূল্যবৃদ্ধি পাকিস্তানের সর্বকালীন রেকর্ড। এই বিষয়ে তিনি কাঠগড়ায় তুলেছেন শেহবাজ সরকারকে। পাশাপাশি ‘অসংবেদনশীল সরকার’ বলে কটাক্ষও করেছেন। পাশাপাশি এর আগেও বারবার তিনি দাবি করেছেন, পাকিস্তানের প্রশাসন আসলে আমেরিকার (USA)নির্দেশ মেনে চলে। এই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি ভারতের উদাহরণ টেনে এনেছেন। তাঁর মতে আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেও নয়াদিল্লি রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে জ্বালানির মূল্যবৃদ্ধির মোকাবিলা করতে সক্ষম হয়েছে। যার জন্য মোদি সরকারের প্রশংসাও করেন তিনি। কিন্তু কেন এত বড় সমস্যার মধ্যে পড়তে হল পাকিস্তানকে? এই প্রশ্নের উত্তরে সে দেশের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এছাড়া কোনও উপায় ছিল না সরকারের কাছে। যদিও তাঁর দাবি, এখনও ডিজেলের মূল্যে লিটারপিছু ৫৬ পাকিস্তানি টাকার ক্ষতি স্বীকার করতে হচ্ছে পাকিস্তানকে।

অন্যদিকে আবার বৃহস্পতিবার আজাদি মিছিলে যোগ দিতে এসে ইসলামাবাদে ইমরান খান নির্বাচন নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানে আগামী ৬ দিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা করতে হবে, এমন কথা জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।



Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...