Wednesday, May 20, 2026

লাদাখে পথদুর্ঘটনায় ৭ জওয়ানের মৃত্যু, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মর্মান্তিক পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৭ জওয়ানের। আহত ১৯। দুর্ঘটনাটি ঘটে লাদাখের (Ladakh) তুরতুক সেক্টরে। নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে সেনাবাহিনীর ওই বাসটি পড়ে যায়। বাসে সওয়ার ২৬ জন জওয়ানের মধ্যে ৭জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাকি ১৯জনকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকজনকে ওয়েস্টার্ন কমান্ডের হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হচ্ছে।

খবর শোনার পরেই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে (Tweet) লেখেন,
“আজ দুপুরে লাদাখে আমাদের ৭ জন সাহসী সেনার মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।“

সেনা সূত্রে খবর, ২৬জন সেনা জওয়ানকে নিয়ে বাস পারতাপুর (Partapur) ট্রানসিট ক্যাম্প (Transit Camp) থেকে সাব সেক্টর হানিফের (Hanif) একটি ফরোয়ার্ড সেন্টারে যাচ্ছিল। থোইসা থেকে ২৫ কিলোমিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শায়ক নদীতে (Shyok River) পড়ে যায়।

আরও পড়ুন- Rail Update: ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক! তিনদিন সম্পূর্ন বন্ধ ব্যান্ডেল স্টেশন

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...