Monday, April 13, 2026

পানিহাটিতে বোমাবাজি, গ্রেফতার জেল ফেরত দুষ্কৃতী-সহ চার

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  বোমা ছুড়ে  বিটি রোড ধরে পালানোর সময় পুলিশকে  লক্ষ্য করেও  বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে  গ্রেফতার করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশু নামে এক জেল ফেরত দুষ্কৃতীর নেতৃত্বে এই  ঘটনা ঘটেছে।  শনিবার রাতে দলবল নিয়ে পানিহাটির স্বদেশি মোড়ে একটি কারখানায় এসে হামলা চালায় বিশু নামের ওই দুষ্কৃতী।  পরপর বেশ কয়েকটি বোমাও ছোড়ে তারা। খবর পেয়ে  তাদের তাড়া করে পুলিশ। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশের গাড়িকে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ।  তল্লাশি চালিয়ে বেলঘরিয়া-নিমতা এলাকা থেকে মূল অভিযুক্ত বিশু সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি  তাজা বোমাও উদ্ধার করেছে খড়দহ থানার পুলিশ।

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...