Monday, May 4, 2026

সন্ত্রাসবাদ রুখতে আন্তর্জাতিক বৈঠকে ভারতকে সমর্থন চিনের

Date:

Share post:

কার্যত এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে  প্রকাশ্যে সন্ত্রাসবাদীদের বিরোধিতায় ভারতকে সমর্থন করল চিন। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক সন্ত্রাসবাদী সংগঠনগুলির সমস্ত  ঘাঁটি। সন্ত্রাসবাদ রোধে কার্যকরী পদক্ষেপ করা হোক। এই ভাষাতেই ভারতের সুরে সুরে মেলাল চিন। সম্প্রতি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে চতুর্থ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল।  এই বৈঠকে  অংশ নিয়েছিল ভারত, চিন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান  ছাড়াও এশিয়ার কয়েকটি দেশ। মূলত বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বৃদ্ধি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।  বৈঠকে সন্ত্রাসবাদ রুখতে প্রতিটি দেশকেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দেওয়া হয়েছে।

এই মঞ্চেই ভারতকে মুক্ত কণ্ঠে সমর্থন জানিয়েছে চিন। ভারত, চিন সহ একাধিক দেশ একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের  ভূমিকে ব্যবহার করে সেখানে সন্ত্রাসবাদী  কার্যকলাপ  চালাচ্ছে কিছু আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। অভিযোগ,  আফগান সরকার গোপনে  তাদের আশ্রয়দান, প্রশিক্ষণ, পরিকল্পনা এমনকী অর্থ সাহায্যও করছে। যদিও আফগানিস্তান এই অভিযোগ পুরোপুরি  অস্বীকার করেছে।  আফগান সরকারেরে দাবি, তারা ২০২০ সালের দোহা চুক্তি মেনে কাজ করে চলেছে। আফগান মাটিকে ব্যবহার করে কোনও প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে না হয়, সে ব্যাপারে আফগান সরকার সদাই সচেষ্ট।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে