Monday, June 22, 2026

১০ মিনিটে পিৎজা ডেলিভারি! প্রশ্ন তুললেন  সাংসদ মহুয়া মৈত্র

Date:

Share post:

১০ মিনিটে  পিৎজা ডেলিভারি কীভাবে সম্ভব? এ নিয়ে প্রতিবাদে সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।  শুধু তাই নয় আসন্ন বাদল অধিবেশনে বিষয়টি নিয়ে সংসদে ঝড় তুলবেন বলেও জানিয়েছেন তিনি। দিন কে দিন সকলেরই অনলাইনে খাবার অর্ডার দেওয়ার প্রবণতা বেড়েছে। ঘরে বসেই পাওয়া যাচ্ছে হাতে গরম মনপসন্দ খাবার।   আর তার জেরে অনলাইনে খাবার পরিবেশনকারী সংস্থাগুলির মধ্যে বেড়েছে প্রতিযোগিতা। ইদানীং অনলাইনে খাবার  বরাত দেওয়ার ১০ মিনিটের মধ্যেই তা গ্রাহকের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে তা কীভাবে সম্ভব? এ বার এর বিরুদ্ধেই সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। টুইটে  মহুয়া প্রশ্ন তুলেছেন, একটি সামান্য পিৎজার জন্য কোনও সভ্য সমাজ আইন ভাঙায় এবং নিজের প্রাণ বিপন্ন করতে উৎসাহ দিতে পারে কি?  মহুয়ার দাবি, ১০ মিনিটের ডেলিভারির প্রতিশ্রুতিকে নিয়ন্ত্রণ করা উচিত কিংবা বাতিল করে দেওয়া দরকার। অতিরিক্ত লাভের আশায় সরবরাহকারীকে অকারণে  বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মত সাংসদের। আসন্ন বাদল অধিবেশনে সংসদে বিষয়টি  নিয়ে প্রতিবাদে সরব হবেন বলে জানিয়েছেন মহুয়া।

 

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...