Tuesday, June 23, 2026

পড়াশুনো শুরু ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের, কথা রাখলেন ‘দিদি’

Date:

Share post:

ইউক্রেন (Ukraine)ফেরত ডাক্তারি পড়ুয়াদের শুরু হল হাতে কলমে বিশেষ শিক্ষা। যার নাম অবজারভেশনশিপ (Observationship)নামটা স্বাস্থ্য দফতরের দেওয়া। আগামী ১ লা জুন থেকেই রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ (Medical College)হাসপাতাল গুলোতে শুরু হচ্ছে ইউক্রেন ফেরত ডাক্তারি(Medical Student) পড়ুয়াদের হাতে কলমে পড়াশুনো।

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে বহু ডাক্তারি ছাত্র-ছাত্রীরা পড়া মাঝপথে ছেড়ে দেশে ফিরে এসেছেন। তাঁদের ডাক্তারি পড়ার কি হবে সেই দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। সেই বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে একটি বৈঠক করেন দিদি। বৈঠকে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এইসব ডাক্তারি পড়ুয়াদের সাহায্য করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেই কথা রাখলেন দিদি এবং তাঁর দফতর।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা হাতে কলমে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল মেডিক্যাল কলেজে তাঁদের পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে পারবেন। সেইমতোই প্রায়  ৩৯৪ জন ছাত্র -ছাত্রী অনলাইনে আবেদন জানিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরে। এবার তাঁরা সেই সুযোগ পেতে চলেছে আগামী ১ লা জুন থেকে।

আরও পড়ুন- ৫-৬ জুন ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...