Thursday, May 14, 2026

|| সংবাদ বিজ্ঞ‌প্তি ||

Date:

Share post:

২২ মে ২০২২

|| সংবাদ বিজ্ঞ‌প্তি ||

আগামী ২৯ মে ২০২২ র‌বিবার কলকাতা প্রেস ক্লাবে সন্ধ‌্যা ৬টায় আত্মপ্রকাশ ঘটেছে যুক্তরাজ্য-‌কে‌ন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস-এর সঙ্গীত বিষয়ক সাময়িকপত্র ‘সঙ্গীত মনন’-এর। এই প্রকাশনা অনুষ্ঠ‌া‌নের পৃষ্ঠ‌পোষণায় র‌য়ে‌ছে ব‌াংলা ওয়ার্ল্ডওয়াইড।

আরও পড়ুন: অভিষেকের মন্তব্যে কলঙ্কিত নয় বিচারব্যবস্থা, মামলা খারিজ করে জানাল হাইকোর্ট 

 

এই ব‌র্ণিল মুহূর্তটি‌কে স্মরণীয় ক‌রে রাখার জন‌্য আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে অংশ নে‌বেন স্বনামধন‌্য সঙ্গীত‌শিল্পী উস্তাদ রা‌শিদ খান, সঙ্গীত মনন-এর সম্পাদক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডা. ইম‌তিয়াজ আহমেদ এবং প্রখ‌্যাত বা‌চিক শিল্পী সুতপা ব‌ন্দ্যোপাধ‌্যায়।

এই অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দে‌শের কলকাতাস্থ মাননীয় সহকারী হাইক‌মিশনা‌র আন্দা‌লিব ই‌লিয়াস। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন কলকাতা পূর্বাঞ্চলীয় সাংস্কৃ‌তিক কে‌ন্দ্রের প‌রিচালক শ্রীমতী গৌরী বসু। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব কর‌বেন বাংলা ওয়ার্ল্ডওয়াই‌ড-এর সভাপ‌তি বিচারপ‌তি চিত্ত‌তোষ মু‌খোপাধ‌্যায়।

‘সঙ্গীত মনন’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান‌টি শুধুমাত্র আম‌ন্ত্রিত অ‌তি‌থি‌দের জন‌্য।

সংবাদ প্রেরক :

সৌম‌্যব্রত দাশ

আহ্বায়ক

বাংলা ওয়ার্ল্ডওয়াইড

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...