Monday, June 8, 2026

IPL: গুজরাতকে অভিনন্দন কলকাতার, পাল্টা মিষ্টি খাওয়ানোর আবদার গুজরাতের

Date:

Share post:

আইপিএল ( IPL) অভিষেকেই বাজিমাত গুজরাত টাইটান্সের (Gujrat Titans)। রবিবার রাজস্থান রয়‍্যালসকে (Rajasthan Royals) হারিয়ে ২০২২ আইপিএল ট্রফি ঘরে তুলেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এরপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছে টিম গুজরাত। টিম গুজরাতকে শুভেচ্ছা জানায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। পাল্টা মিষ্টি খাওয়ানোর আবদার গুজরাতের। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।

ঘটনার সূত্রপাত গুজরাত চ‍্যাম্পিয়ন হতেই টুইট করে কেকেআর। অভিনন্দন জানিয়ে কলকাতার তরফে গুজরাতিতে লেখা হয়েছে, ‘কেম জলসা’। গুজরাতি ভাষায় জলসা শব্দ ব্যবহার করা হয় খুব খুশির মুহূর্ত। কলকাতাও গুজরাতের কাছে জানতে চায়, কেমন আনন্দ করছ। উত্তরে মজা করে টুইট করে গুজরাতও। তারা লেখে, “শুধু টুইট করলে চলবে না। মিষ্টি চাই!’’ সঙ্গে রয়েছে হাসির ইমোজিও। এরই পরই পাল্টা টুইট করে কলকাতা। টুইটে বলে, চলো তোমকে পাঠাই, জয়ের জন‍্য রসগোল্লা তৈরিতে দিলাম।’

আর এই কথোপকথনের পরই এই টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:Hardik Pandya: আইপিএলে অভিষেকেই ট্রফি জয় গুজরাতের, চ‍্যাম্পিয়ন হয়ে কী বললেন গুজরাত অধিনায়ক?

 

 

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...