Monday, June 8, 2026

মমতাহীন মেট্রোর ফলক! গাফিলতির অভিযোগে কর্তৃপক্ষকে চিঠি INTTUC’র

Date:

Share post:

দমদম মেট্রো(Dumdum Metro) স্টেশনের আপ প্ল্যাটফর্মের উদ্বোধনী ফলকে (foundation Stone)নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay)নাম। অথচ এই প্রকল্পের উদ্বোধন হয়েছে তাঁরই হাতে। কোথায় গেল সেই নাম?

রেলমন্ত্রী (Rail Minister)থাকাকালীন মুখ্যমন্ত্রী দমদম থেকে বরানগর-দক্ষিণেশ্বর মেট্রোরুট সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেছিলেন। তাই দমদম স্টেশনের আপ লাইনের একটি উদ্বোধনী ফলকে বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতেই খোদাই করা হয়েছিল তাঁর নাম এবং পদ। সেই ফলক থেকে মুছে গিয়েছে মাননীয়ার নাম। বাংলা, ইংরেজি হিন্দি তিনটে ভাষায় খোদাইকৃত ছিল তাঁর নাম কিন্তু বাংলা, ইংরেজিতে এখন আর নেই এবং হিন্দিতে শুধু ব্যানার্জি শব্দটি রয়েছে। বিষয়টিকে নজরে আনতে মেট্রোর আইএনটিটিইউসি সংগঠনের তরফে মেট্রো কতৃপক্ষকেএকটি চিঠিও দেওয়া হয়।

এই নিয়ে উঠল মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। মুখ্যমন্ত্রীর এহেন অবমাননায় ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। আইএনটিটিইউসি পক্ষ থেকে বলা হয়েছে এভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে মেট্রো পারে না। তাই তাঁরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চিঠি দিয়েছেন। যদিও এখনও বিষয়টি নিয়ে নির্বিকার কতৃপক্ষ।

আরও পড়ুন- করোনায় অনাথ শিশুদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, ঘোষণা মোদির

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...