Wednesday, April 29, 2026

কাশ্মীরে স্কুলে ঢুকে হামলা! জঙ্গির গুলিতে মৃত্যু স্কুল শিক্ষিকার

Date:

Share post:

ফের অশান্ত ভূস্বর্গ! লক্ষ্য সেই কাশ্মীরী পন্ডিত। কাশ্মীরের কুলগামে একটি স্কুলে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। এর জেরে গোপালপুরা হাই স্কুলের এক শিক্ষিকা গুলিবিদ্ধ হন। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



আরও পড়ুন:কোচিং ছাড়াই ইউপিএসসিতে ঊত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিলেন তেহট্টের দিয়া


পুলিশ জানিয়েছে, মৃত ওই শিক্ষিকার নাম রজনী ভাল্লা।কুলগামেই থাকতেন তিনি। সেখানকার গোপালপুরা হাইস্কুলে শিক্ষকতা করতেন তিনি। একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, “সাম্বা এলাকার এক হিন্দু শিক্ষিকা জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় জড়িত জঙ্গিদের অবিলম্বে খুঁজে বার করা হবে।আপাতত ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। ”

এই হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। টুইটারে তিনি লেখেন, ‘রজনী জম্মুর সাম্বা জেলার বাসিন্দা ছিলেন। দক্ষিণ কাশ্মীরের কুলগামে সরকারি স্কুলে চাকরি করতেন। ঘৃণ্য হামলায় মৃত্যু হয়েছে তাঁর। ওঁর স্বামী রাজকুমার এবং পরিবারের সকলকে সমবেদনা জানাই। হিংসার প্রকোপে আরও একটি পরিবার ক্ষতবিক্ষত।’

পাশপাশি তিনি এদিন সরকারের তীব্র নিন্দা করে বলেন, সরকার ভূরি ভূরি প্রতিশ্রুতি দিলেও,উপত্যকার পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। তিনি দাবি করেন, ‘ফের একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা। নিশানায় নিরস্ত্র নাগরিক। নিন্দা এবং সমবেদনা জানানোর ভাষা নেই। পরিস্থিতি স্বাভাবিক করে তোলার সরকারি প্রতিশ্রুতি আসলে ফাঁপা। নিহতের আত্মা শান্তি পাক।’




প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কুলগাম অঞ্চলে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মাসখানেক আগে সরকারি অফিসে ঢুকে এক কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছিল জঙ্গিরা। পুলিশ কর্মী থেকে জনপ্রিয় অভিনেত্রী একে একে জঙ্গি হামলার শিকার হয়েছেন অনেকেই। ভয়াবহ এই ঘটনার পরে জঙ্গির খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...