Sunday, May 17, 2026

কাটোয়ায় অনলাইনে বোমা বিক্রির বেনজির অভিযোগ! শৌচালয়ের ছাদ থেকে উদ্ধার তাজা বোমা

Date:

Share post:

গোপনসূত্রে খবর পেয়ে বোমা খুঁজতে গিয়ে অনলাইন শপিংয়ের ধাঁচে বোমা বিক্রির চক্রের হদিশ! কাটোয়ার (Katwa) মুলটিতে একটি বাড়ির শৌচাগারের ছাদ থেকে বোমা উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ। জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় মকবুল শেখকে। তেঁতুলিয়া উত্তরপাড়ার বাসিন্দা মকবুলের বাড়ির শৌচাগারের ছাদে থেকেই ৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাটোয়া মহকুমা আদালত। বম্ব স্কোয়ার্ড বোমাগুলি নিষ্ক্রিয় করছে।

সূত্রের খবর, অনলাইন শপিংয়ের কায়দায় ফোনেই নাকি বোমার অর্ডার নিত মকবুল। সেই অর্ডার মতো বোমা তৈরি করে তা হোমা ডেলিভারি অর্থাৎ একেবারে ক্রেতা বাড়ি পৌঁছে দেওয়া হত। অনলাইন পেমেন্ট হত বলেও সূত্রের খবর।
২৫০ টাকায় সুতলি বোমা
৪৫০ টাকায় কৌটো বোমা
বিক্রির হত বলে অভিযোগ।

বোমার ছবি তুলে তা ক্রেতাকে মকুবল দেখাতেন বলেও জানা যাচ্ছে। বহুদিন ধরেই বোমার কেনাবেচার খবর ছিল জেলা পুলিশের কাছে। অভিযান চালিয়ে বোমা উদ্ধার করা হয়। এই বোমাগুলি কোথায় তৈরি হত, আর কারা কারা এর সঙ্গে যুক্ত- জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- গোমাতাকে ত্যাগ করলে যেতে হবে জেল, নয়া আইন যোগী সরকারের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...