Friday, June 26, 2026

বেড নেই বলে ফেরাচ্ছে হাসপাতাল: স্বাস্থ্যসাথী নিয়ে জনস্বার্থ মামলা আদালতে

Date:

Share post:

‘বেড নেই’। এমনটাই জানিয়ে বেসরকারি হাসপাতালের(Private Hospital) তরফে ফিরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী(Swastha sathi) পরিষেবা নিতে যাওয়া রোগীকে। এমনটাই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt) দায়ের হল জনস্বার্থ মামলা।

মামলাকারীর অভিযোগ, বেসরকারি হাসপাতাল থেকে মৌখিকভাবে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত নথি না দেওয়ায় অভিযোগ প্রমাণ করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারও প্রমাণের অভাবে উপযুক্ত পদক্ষেপ করতে পারছে না। পাশাপাশি, হাসপাতালে স্বাস্থ্যসাথী ‘হেল্প ডেস্ক’ আছে ঠিকই। কিন্তু তার নিয়ন্ত্রণ হাসপাতালের হাতেই! ফলে কাকে জানানো হবে সমস্যার কথা? তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা না দেওয়া হলে অবিলম্বে পদক্ষেপ নিক সরকার ও স্বাস্থ্য কমিশন, হাইকোর্টে এমনটাই আবেদন জানানো হল মামলাকারীর তরফে।

মামলাকারী পক্ষের আবেদন, হাসপাতালগুলির হেল্প ডেস্কে রাখা হোক সরকারের কোনও আধিকারিককে। কাউকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না দেওয়া হলে তৎক্ষনাৎ হেল্প ডেস্কে অভিযোগ নেওয়া হোক। অভিযোগ এলে সরাসরি হস্তক্ষেপ করুক স্বাস্থ্য কমিশন। দ্রুত নিষ্পত্তি করুক স্বাস্থ্য কমিশন।




Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...