Tuesday, March 17, 2026

Asia Cup Hockey: এশিয়া কাপ হকিতে ড্র করে ফাইনাল অধরা ভারতের

Date:

Share post:

এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey) দক্ষিণ কোরিয়ার (South Korea) সঙ্গে ৪-৪ ড্র করল ভারত( India) । শেষরক্ষা হল না। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৪-৪ ড্র করে এশিয়া কাপ হকির ফাইনাল অধরাই রইল ভারতের। গতবারের চ্যাম্পিয়নরা এবার ব্রোঞ্জ পদকের জন্য লড়বে জাপানের বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ার সঙ্গে পয়েন্ট (৫) সমান হলেও, গোল পার্থক্যে পিছিয়ে থাকার সুবাদে ছিটকে গেল ভারত। ফাইনালে উঠে গেল মালয়েশিয়া ও কোরিয়া।

ফাইনালে ওঠার জন্য যে জিততেই হবে, তা মাঠে নামার আগেই জেনে গিয়েছিল ভারত। কারণ দিনের প্রথম ম্যাচে জাপানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল মালয়েশিয়া। তাই কোরিয়ানদের বিরুদ্ধে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিলেন ভারতীয় খেলোয়াড়রা। ৯ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন নীলম সঞ্জীব। কিন্তু ১৩ মিনিটে সেই গোল শোধ করে দেন কোরিয়ার জং। প্রথম কোয়ার্টার শেষ হয়েছিল ১-১।

দ্বিতীয় কোয়ার্টার শুরুর কয়েক মিনিটের মধ্যেই ফের গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল কোরিয়া। গোল করেন জে উ চেন। যদিও তিন মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন  মনিন্দর সিং। মাত্র এক মিনিটের ব্যবধানে ফের গোল করে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন শেশে গৌড়া। কিন্তু হাফ টাইমের ঠিক আগে ৩-৩ করে দেন কোরিয়ার কিম। ৩৭ মিনিটে মারিওয়ারানের গোলে ফের ৪-৩ গোলে লিড নিয়েছিল ভারতীয় দল। কিন্তু ৪৪ মিনিটে সেই গোলও শোধ করে দেয় কোরিয়া। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা চালিয়েও জয়সূচক গোল করতে পারেননি ভারতীয়রা।

আরও পড়ুন:DHFC: জল্পনার অবসান, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ হলেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...