Wednesday, June 24, 2026

রুম নম্বর ৪২৮, কেকে-এর হোটেলে লালবাজারের তদন্তকারীরা

Date:

Share post:

গতকাল মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে( Nazrul Manch)  গুরুদাস কলেজের( Gurudas college) অনুষ্ঠান পারফর্ম করার পর মৃত্যু হয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র(KK)। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন তিনি। এরপরই মধ্য কলকাতার হোটেলে ফিরে প্রথমে বমি করেন এবং তারপর সংজ্ঞাহীন হয়ে পড়েন শিল্পী। তিনি পড়ে যান। তাঁর কপাল ও ঠোঁট থেকে রক্ত ঝড়তে থাকে বলে সূত্রের খবর। তড়িঘড়ি একবালপুরের CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। কে কে-এর মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের (Lalbazar)গোয়েন্দা দফতরের আধিকারিকরা। নিউ মার্কেট থানায় (New Market police station) অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কলকাতা পুলিশের ফরেন্সিক টিম হোটেলে গিয়ে নমুনা সংগ্রহ করে। সমস্ত সিসিটিভি ফুটেজ(CCTV footage) খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ইতিমধ্যেই কেকে-এর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে SSKM হাসপাতালে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান হার্ট আট্যাকে মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়কের। তবে অসুস্থতা নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা জানতেই ময়নাতদন্ত। তাঁর মরদেহ SSKM থেকে গ্রিন করিডোর করে দমদম বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বিমানে মুম্বই।

প্রসঙ্গত, কেকে-এর মৃত্যুকে ঘিরে উঠে আসছে অনেক প্রশ্ন। সমস্ত বিষয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। অনুষ্ঠানের পর কেকে গ্র্যান্ড হোটেলের ৪২৮ নম্বর রুমেই ছিলেন তিনি। কলকাতা পুলিশের ফরেন্সিক টিমের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে গোটা রুম। চলছে নমুনা সংগ্রহ। হোটেলের ম্যানেজার ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেকে-এর ম্যানেজার হিতেশ ভাটের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।



Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...