Wednesday, March 4, 2026

দীর্ঘ ৫৭ বছর পর চাকা গড়াল নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেসের

Date:

Share post:

অপেক্ষার অবসান! দীর্ঘ ৫৭ বছর পর শুরু হল মিতালি এক্সপ্রেসের যাত্রা। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার মধ্যে চলবে এই এক্সপ্রেস। বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ১৮জন যাত্রীদের নিয়ে মিতালি এক্সপ্রেসের চাকা গড়ায়।



আরও পড়ুন:কেকে-র মৃত্যু, নজরুল মঞ্চের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া


এদিন সকাল ৯.৩০ মিনিটে দিল্লির রেলভবন থেকে ট্রেনটির ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশ থেকে সে দেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এরপরই ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে মিতালি এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে প্রত্যেক বুধ ও রবিবার ১১.৪৫ মিনিটে ট্রেনটি ছাড়বে। আজ মিতালী এক্সপ্রেসের সূচনায় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা,জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত সহ অনেকেই।


১০ কোচের এই ট্রেনটিতে যাত্রীদের জন্য রয়েছে ৪টি ফার্স্ট ক্লাস এবং ৪টি চেয়ার কার মিলে মোট ৮টি কোচ। ফার্স্ট ক্লাসে ৩৬ জন যাত্রী এবং এসি চেয়ার কারে ৭২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। সবমিলিয়ে ট্রেনটিতে মোট ৪৩২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।


রেলের তরফে মিতালি এক্সপ্রেসে যাতায়াতের ভাড়া ডলারের হিসেবেই ঘোষণা করা হয়েছে। যদিও, নিউ জলপাইগুড়িতে ডলারে লেনদেন হবে না। টিকিটের লেনদেন হবে ভারতীয় মুদ্রাতেই। শুধুমাত্র ভাড়ার হিসেব হবে ডলারের বিনিময় হারে। ট্রেনটির এসি কেবিন বার্থের ভাড়া ৪৯০৫ টাকা, এসি কেবিন চেয়ারকারের ভাড়া ৩৮০৫ টাকা, এসি চেয়ারকারের ভাড়া ২৭০৭ টাকা।

spot_img

Related articles

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...