Monday, June 8, 2026

নজরুল মঞ্চে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে কলেজ ফেস্ট

Date:

Share post:

জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যুর জের। এবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনির্দিষ্টকালের জন্য বন্ধে হতে পারে কলেজ ফেস্ট। সরকারি এই প্রেক্ষাগৃহ বিভিন্ন কলেজ অনুষ্ঠানের জন্য দেওয়া হয়। কিন্তু প্রতিবারই কোনও না কোনও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। তাই অনেক আগেই নজরুল মঞ্চে কলেজ পড়ুয়াদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছিল KMDA। কিন্তু আর নয়, কেকে-র অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ফের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আড়াই হাজার আসন বিশিষ্ট এই অত্যাধুনিক প্রেক্ষাগৃহে
প্রায় ৭হাজার দর্শক প্রবেশ করেছিল বলে অভিযোগ। খুব স্বভাভিকভাবেই ৭টি গেট খুলে রাখতে হয় নজরুল মঞ্চ কর্তৃপক্ষকে। ফলে সেন্ট্রাল এসি বিকল হয়ে যায়।

এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কলেজ পড়ুয়াদের মধ্যে কেকে-কে নিয়ে প্রবল উন্মাদনা ছিল। কেকে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী। কেকে-র পপুলারিটি এমনই যে, ইয়ং ব্রিগেড তাঁকে ছেঁকে ধরে। কেএমডিএ-এর পক্ষ থেকে আমায় বলা হচ্ছিল যে, কলেজগুলোকে আর নজরুল মঞ্চকে দেবেন না। কারণ ওরা সিটের উপর উঠে নাচানাচি করে। সিটগুলোর ক্ষতি হয়।”

এসি বিকল হওয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “নজরুল মঞ্চের এসির যথেষ্ট ভালো। কিন্তু ২৭০০-র জায়গায় যদি ৭০০০ লোক ঢুকে পড়ে! অত্যধিক ভিড়ে গরম তো লাগবেই। শ্বাসপ্রশ্বাস নিতেও সমস্যা হবে। পাঁচিল টপকেও লোক ঢুকেছে। আটকানো যায়নি সেই স্রোতকে। এসি বন্ধ ছিল না। কিন্তু অত ভিড়ে কাজ করছিল না এসি। সব দরজা খোলা থাকায়, হাওয়া বেরিয়ে যাচ্ছিল।” সবমিলিয়ে KMDA আধিকারিকদের পরামর্শ মেনে কলেজের অনুষ্ঠানে আর নজরুল মঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কলকাতা পুরসভা ও রাজ্য সরকার।




Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...