Monday, June 8, 2026

বৃহস্পতিবার ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

ফের অনুব্রত মণ্ডলকে তলব করল করল বিআই। আগামিকাল বৃহস্পতিবার ২ জুন অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দিতে নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানানো হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে ডাকা হয়েছে। এর আগে অসুস্থতার কারণে সিবিআই ডাক পাঠানো সত্ত্বেও যেতে পারেননি অনুব্রত। কিছুটা সময় চেয়েছিলেন  তাঁর আইনজীবী।  কারণ চিকিৎসকরা অনুব্রতকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।   তবে মঙ্গলবার সন্ধ্যায় ফের হাজিরা দেওয়ার জন্য নোটিস ইস্যু করা হয়েছে সিবিআইয়ের তরফে। শুধু এই মামলা নয়, গরু পাচার মামলাতেও সিবিআই নজরে রয়েছেন অনুব্রত মণ্ডল। সপ্তাহ দুই আগে গরু পাচার মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি।  যদিও ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন অনুব্রত মণ্ডল।


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...