Monday, May 18, 2026

‘লাদেন সেরা ইঞ্জিনিয়ার’, অফিসে জঙ্গির ছবি লাগিয়ে সাসপেন্ড যোগী রাজ্যের আধিকারিক

Date:

Share post:

গোটা বিশ্বে সন্ত্রাসের অন্যতম নাম ওসামা বিন লাদেনের ছবি উত্তরপ্রদেশে সরকারি বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসে(Electric Supply Office)। শুধু তাই নয়, এই ছবির সঙ্গে লেখা ‘সম্মানীয় ওসামা বিন লাদেন(Osama bin Laden)। বিশ্বের শ্রেষ্ঠ জুনিয়র ইঞ্জিনিয়ার।’ আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ওই সংস্থার সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করল উত্তরপ্রদেশ সরকার। যদিও নিজের সপক্ষে ওই আধিকারিকের দাবি, ‘যে কেউ যে কারোর আদর্শ হতেই পারে।’

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড সংস্থার (VVNL) সাব-ডিভিশনাল অফিসার রবীন্দ্র প্রকাশ গৌতম। তাঁর অফিসের তিনি ঝুলিয়ে রেখেছিলেন লাদেনের ছবি। আর এই ছবির সঙ্গে লেখা ছিল “বিশ্বের শ্রেষ্ঠ জুনিয়র ইঞ্জিনিয়ার”। আর এই ছবি সম্প্রতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এর পরই শুরু হয় বিতর্ক। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেন ওই সংস্থার উচ্চপদস্থ কর্তারা। তড়িঘড়ি সাসপেন্ড করা হয় ওই অফিসারকে। এ প্রসঙ্গে ওই জেলার জেলাশাসক সঞ্জয়কুমার সিং জানান, “দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গৌতমকে সাসপেন্ড করেছেন। পাশাপাশি গোটা বিষটি তদন্ত করে দেখার নির্দেশও দিয়েছেন।” পালটা ওই সরকারি আধিকারিকের দাবি, যে কেউ আমার আদর্শ হতেই পারে। ওসামা বিশ্বের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ছিলেন। একটা ছবি সরানো হয়েছে তো কি, আমার কাছে আরও ছবি আছে।”




Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...