Sunday, May 10, 2026

GTA Election: জিটিএ নির্বাচনকে ঘিরে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

প্রায় ১১ বছর পর পাহাড়ে জিটিএ নির্বাচন, আগামী ২৬ জুন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন (GTA Election date announced)। ২৭ মে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি (Election Notice)জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার জিটিএ নির্বাচনকে (GTA Election)চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)জনস্বার্থ মামলা দায়ের করা হল।

প্রসঙ্গত পাঁচ বছর আগে পাহাড়ে গণ্ডগোলের জেরে গোর্খাল্যান্ড- এর নির্বাচনের কাজ আটকে ছিল। সেই সময় জিটিএ-র চেয়ারম্যান ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। এরপর নানা কারণে নির্বাচন সম্ভব হয় নি। পাহাড়ে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয় গত বিধানসভা ভোটের সময়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাহাড় সফরে গিয়েই জিটিএ নির্বাচনের দামামা বাজিয়ে এসেছিলেন । সে সময় পাহাড়ের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি । পরে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র দফতরের আরও বেশ কয়েকজন আধিকারিকদের সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলাশাসকের বৈঠক হয়। সেখানে স্থির করা হয় যে সর্বদল বৈঠকের পর জিটিএ নির্বাচন ঘোষণা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে । সেই মতো গত ২৭ মে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হবে আগামিকাল অর্থাৎ শুক্রবার। শনিবার অর্থাৎ ৪ জুন স্ক্রুটিনি হবে,সোমবারের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে ২৬ জুন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এরপরেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে । এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই মামলার পরবর্তী শুনানি গরমের ছুটির পর হবে বলে জানাল কোর্ট। তবে এখনই এই মামলার প্রভাব সরাসরি নির্বাচনের উপর পড়বে না বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে নি হাইকোর্ট।



Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...