Friday, June 26, 2026

কেন বারবার সিঙ্গুরে যান? শীতলা মন্দিরে পুজো দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী, দিলেন ভালো থাকার টিপস

Date:

Share post:

তাঁর সিঙ্গুর (Singur) জমি আন্দোলনের জেরে পটপরিবর্তন হয়েছিল বাংলার রাজনীতির। তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লড়াইয়ে অনিচ্ছুক কৃষকরা ফিরে পেয়েছেন জমি। তাই বারবার সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়- এটাই এতদিন জানতেন সবাই। তবে, বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারিপাড়ার শীতলা মন্দিরে পুজো দিয়ে আসল কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী। বললেন, জমি আন্দোলনের সময় সিঙ্গুরের জমিহারা কৃষকদের জন্য সন্তোষী মায়ের কাছে মানত করেছিলেন তিনি। কৃষকরা জমি ফেরত পাওয়ায় সেখানে একটি ছোট মন্দির করেছেন। সেখানেই বারবার যান মুখ্যমন্ত্রী। সন্তোষী মায়ের ব্রত উদযাপনেই শুক্রবার সিঙ্গুর যাবেন মমতা।

সিঙ্গুর আন্দোলনের অজানা কথা এদিন শোনান তৃণমূল সুপ্রিমো। জানান, সিঙ্গুরে জমি ফেরানোর আন্দোলনে সন্তোষীমায়ের নামে ২৬ দিনের অনশন শুরু করেন তিনি। সেই সময় সন্তোষী মায়ের ব্রত রাখেন। “মা সন্তোষী মায়ের কাছে আমার বলা ছিল, কৃষকেরা যদি জমি ফিরে পায় তাহলে আমি এখানে তোমার একটা মন্দির গড়ে দেব এবং সন্তোষী মায়ের ব্রত চালিয়ে যাব। তাই প্রতিবছর কখনও কখনও আমাকে করতে হয়। এবছর যেমন ১৬ সপ্তাহ হয়ে গিয়েছে। কাল আমি উদযাপন করতে সিঙ্গুর যাচ্ছি আমার সেই ছোট্ট সন্তোষী মাতার মন্দিরে।”

আরও পড়ুন:প্রশিক্ষণ ছাড়াই বিমান অবতরণ, এয়ার ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানা

এদিন, কাঁসারিপাড়ার শীতলা মন্দিরে পুজোর অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁরা পরমর্শ, ‘‘প্রাণ খুলে হাসুন। লাফিং ক্লাবে যাওয়ার দরকার নেই। প্রতিবেশি, বন্ধুবান্ধব, সহকর্মীদের সঙ্গে মজার গল্প করুন, আড্ডা দিন, হাসুন। তাতেই মন, শরীর ভাল থাকবে।’’




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...