Friday, June 26, 2026

India Team: প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সফরসূচি

Date:

Share post:

আইপিএলের (IPL) পর যে টিম ইন্ডিয়ার (India Team) ঠাসা সূচি, তা আগেভাগেই টের পাওয়া গিয়েছিল। সেইমত জুলাই-আগাস্টে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। যেখানে তিনটি একদিনের ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন রোহিত শর্মা ( Rohit Sharma)-বিরাট কোহলি (Virat Kohli)। আর এদিন সূচি ঘোষণা করে দিল দুই বোর্ড। সূচি অনুযায়ী ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শেষ করবে রোহিতরা। এরপর এই দলের নির্বাচিত প্রতিনিধিরা সরাসরি ইংল্যান্ড থেকে রওয়না দেবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের। এদিকে টি-২০ সিরিজের শেষ দু’টি ম‍্যাচ হবে মার্কিন মুলুকে। আমেরিকায় ভারতীয় ক্রিকেটের প্রচারের জন্যই এমন ভাবনা বলে জানা যাচ্ছে।

একনজরের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফরসূচি:

তিন ম্যাচের একদিনের সিরিজ:

প্রথম একদিনের ম‍্যাচ:   ২২ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)

দ্বিতীয় একদিনের ম‍্যাচ: ২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)

তৃতীয় একদিনের ম‍্যাচ:  ২৭ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ:

প্রথম টি-২০:  ২৯ জুলাই  (ব্রায়ান লারা স্টেডিয়াম, পোর্ট অফ স্পেন)

দ্বিতীয় টি-২০:    ১ অগাস্ট  (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস)

তৃতীয় টি-২০:  ২ অগাস্ট  (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস)

চতুর্থ টি-২০:  ৬ অগাস্ট  (ব্রওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, ইউএসএ)

পঞ্চম টি-২০ :  ৭ অগাস্ট  (ব্রওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, ইউএসএ)

আরও পড়ুন:EastBengal: নতুন লগ্নিকারী ইমামির সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...