Saturday, May 16, 2026

কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তিতে সম্মতি মুখ্যমন্ত্রীর, চালু এ বছরেই

Date:

Share post:

রাজ্যের যে কোনো কলেজে ভর্তির ক্ষেত্রে এবার কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়া চালু হতে চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার জানিয়েছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছেন।  উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরেই এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এর ফলে এখন বাড়িতে বসেই যে কোনও পড়ুয়া কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এদিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সম্মতি মিলেছে। এ বছর থেকেই তা চালু করে দিতে চায়  রাজ্য সরকার । উপাচার্যরাও রাজ্যের এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। স্বচ্ছতার স্বার্থেই অনলাইন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষমন্ত্রী।

অর্থাৎ চলতি বছর থেকেই স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এই অনলাইন প্রক্রিয়া চালু হতে চলেছে। এর জন্য একটি পোর্টাল তৈরি করা হবে। সেই পোর্টাল দেখেই পড়ুয়ারা পছন্দের কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কলেজে ভর্তির ব্যাপারে যাবতীয় তথ্যও পেয়ে যাবেন।  ফলে এবার থেকে পড়ুয়াদের  আর কলেজে-কলেজে দৌড়োদৌড়ি করতে হবে না।  ঘরে বসেই সব কাজ সেরে ফেলতে পারবেন।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...